End of Life reached for Extract Any Mail Pro and Email Sorter Pro View Details!

বেস্ট ফার্মেসি সফটওয়্যার ইন বাংলাদেশ

স্মার্ট পয়েন্ট অফ সেলস

ASTGD ফার্মেসি ব্যবসার সফটওয়্যার দিয়ে আপনার ফার্মেসির দক্ষতা বাড়ান।
Schedule a Free Demo
Best Pharmacy Software in Bangladesh

ASTGD ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার

ফার্মেসি সফটওয়্যার হলো একটি স্বয়ংক্রিয় ডিজিটাল ম্যানেজমেন্ট সিস্টেম বা পয়েন্ট অফ সেলস (POS) অ্যাপ্লিকেশন, যা একটি ফার্মেসি বা ঔষধের দোকানের দৈনন্দিন ব্যবসায়িক কার্যক্রমকে সম্পূর্ণ ডিজিটাল, নিখুঁত এবং স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করতে ব্যবহৃত হয়। এটি মূলত রিয়েল-টাইম ইনভেন্টরি ট্র্যাকিং (বক্স ও পিস আলাদা হিসাব), ঔষধের মেয়াদোত্তীর্ণের তারিখ মনিটরিং (Expiry Control), কাস্টমার ও সাপ্লায়ার লেজার, কীবোর্ড-ফ্রেন্ডলি POS ইনভয়েসিং এবং সম্পূর্ণ আর্থিক অ্যাকাউন্টিং ও রিপোর্টিং মডিউলের সমন্বয়ে গঠিত। বাংলাদেশের প্রেক্ষাপটে ইন্টারনেট ছাড়া অফলাইনে কাজ করার সুবিধা এবং ক্লাউড ডাটাবেজ ব্যাকআপযুক্ত সফটওয়্যারগুলোকেই ফার্মেসি ব্যবসার জন্য সবচেয়ে সাশ্রয়ী ও স্মার্ট সল্যুশন হিসেবে গণ্য করা হয়।

মডিউল

ASTGD ফার্মেসি ম্যানেজমেন্ট সিস্টেম:
ব্যবসার এ-টু-জেড অটোমেশন মডিউল

একটি আধুনিক ফার্মেসিকে সম্পূর্ণরূপে স্বয়ংক্রিয় (Fully Automated) করার জন্য আমাদের সফটওয়্যারটিতে যুক্ত করা হয়েছে অত্যন্ত শক্তিশালী ও কার্যকরী সব মডিউল। এর প্রতিটি ইন্টারফেস যেমন আধুনিক ও সাবলীল (User-Friendly), তেমনই এটি কাজ করে সুপার-ফাস্ট গতিতে; যা আপনার ও আপনার কর্মীদের দৈনিক কাজের গতি বহুগুণ বাড়িয়ে দেবে

ইনভেন্টরি ম্যানেজমেন্ট
গ্রাহক ব্যবস্থাপনা
ঔষধ সরবরাহকারী ব্যবস্থাপনা
পয়েন্ট অফ সেলস
মেয়াদোত্তীর্ণ ব্যবস্থাপনা
অ্যাকাউন্টিং
রিপোর্টিং
স্টক লিমিট ব্যবস্থাপনা
নষ্ট ঔষধের হিসেব

ASTGD ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যারের সাশ্রয়ী মূল্য তালিকা

আপনার ফার্মেসির আকার ও প্রয়োজন অনুযায়ী সেরা প্ল্যানটি বেছে নিন। আমাদের সফটওয়্যারটি ব্যবহার করা অত্যন্ত সহজ, কোনো প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন নেই। আপনার ব্যবসার পরিধি বৃদ্ধির সাথে সাথে এর কার্যপরিধিও বাড়িয়ে নেওয়া সম্ভব। আমরা সম্পূর্ণ স্বচ্ছতায় বিশ্বাসী—তাই আমাদের এখানে কোনো লুকানো খরচ (No Hidden Charges) নেই

Affordable plan for pharmacy

সীমিত সময়ের বিশেষ অফার! এখনই শুরু করুন, একদম ফ্রি!

সফটওয়্যারের এককালীন লাইসেন্স ফি ৳২০,০০০ যার উপর বর্তমানে ১০০% ছাড় চলছে! যেকোনো প্ল্যান সাবস্ক্রাইব করে তাৎক্ষণিকভাবে সফটওয়্যার ব্যবহার শুরু করুন।

Desktop icon

ডেস্কটপ প্ল্যান

যারা একটি লোকেশন অথবা দোকান থেকে ব্যবহার করতে চান, তাদের জন্য দারুণ একটি প্ল্যান, সাথে থাকছে প্রিমিয়াম সব ফিচার।

মাসিক প্ল্যান
১ মাস
৳৫০০
ছয় মাসের প্ল্যান
৬ মাস
সেরা মূল্য
৳২৫০০
সেভ করুন ৳৫০০ (১৭% ছাড়)
এক বছরের প্ল্যান
১ বছর
৳৫০০০
সেভ করুন ৳১০০০ (১৭% ছাড়)
Web Base plan

অনলাইন প্ল্যান

যারা একটি লোকেশন অথবা দোকান থেকে ব্যবহার করতে চান, তাদের জন্য দারুণ একটি প্ল্যান, সাথে থাকছে প্রিমিয়াম সব ফিচার।

মাসিক প্ল্যান
১ মাস
৳১০০০
ছয় মাসের প্ল্যান
৬ মাস
সেরা মূল্য
৳৫০০০
সেভ করুন ৳১০০০ (১৭% ছাড়)
এক বছরের প্ল্যান
১ বছর
৳১০,০০০
সেভ করুন ৳২০০০ (১৭% ছাড়)

আপনার ফার্মেসি ব্যবসার দ্রুত উন্নতির জন্য সম্পূর্ণ স্মার্ট সল্যুশন

আমাদের ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার আপনার ব্যবসাকে আরও দক্ষ ও লাভজনক করে তোলে।

Background elementBackground element 3

ইনভেন্টরি ম্যানেজমেন্ট

Never run out of essential medications or overstock slow-moving items. Our intelligent inventory system tracks both boxes and individual pieces, monitors expiration dates, and alerts you when stock levels are low.

বক্স এবং পিস অনুযায়ী “স্টক”
মেয়াদউত্তীর্ণ ঔষধ ব্যবস্থাপনা
র‍্যাক অনুযায়ী ঔষধ সাজানো
স্টক লিমিট ব্যবস্থাপনা
স্টক সমন্বয় করা
নষ্ট ঔষধের হিসাব
পূর্বের যেকোনো দিনের স্টক

বক্স এবং পিস অনুযায়ী “স্টক”

আমাদের ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার এর একটি অন্যতম ফিচার হচ্ছে ঔষধ গুলো বাক্স এবং পিস্ হিসেবে স্টক করে রাখা যায়। আপনি বক্স এবং পিস্ দুই ভাবে ঔষধ কিনতে পারবেন এবং বিক্রি করতে পারবেন। এটি সহজেই প্রত্যেক বক্সের পিস গণনা করতে পারে যার কারণে এটি বক্স এবং পিস স্টক সঠিক দেখায়।

গ্রাহক ব্যবস্থাপনা

Keep track of all customer interactions and purchase history in one place. Create detailed customer profiles, track prescription history, and implement loyalty programs to keep customers coming back.

গ্রাহক লেজার
সহজে নতুন গ্রাহক তৈরি
গ্রাহক পুরস্কার প্রোগ্রাম
গ্রাহক এসএমএস সিস্টেম

গ্রাহক লেজার

যখনই আপনি আমাদের ফার্মেসি সফটওয়্যার সিস্টেমে নতুন গ্রাহক তৈরি করবেন, সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে ঐ গ্রাহকের লেজার তৈরি করবে। এটি প্রতিদিন প্রত্যেক গ্রাহকের জন্যে আলাদা আলাদা লেনদেন (ক্রেডিট এবং ডেবিট) রেকর্ড তৈরি করে। পরবর্তীতে যে কোন গ্রাহকের ক্রয়কৃত ঔষধের তথ্য, তাদের পরিশোধের স্থিতি, মোট পরিশোধ, বকেয়া পরিমাণ ইত্যাদির বিবরণ দেখতে পারবেন। এই তথ্য ফার্মেসির গ্রাহক সেবা ও ব্যবসার উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে।

ঔষধ সরবরাহকারী ব্যবস্থাপনা

Maintain strong relationships with your suppliers through comprehensive management tools. Track orders, manage payments, and maintain detailed supplier records all in one place.

ঔষধ সরবরাহকারী ব্যবস্থাপনা
সহজে নতুন ঔষধ সরবরাহকারী তৈরি

ঔষধ সরবরাহকারী ব্যবস্থাপনা

ঔষধ সরবরাহকারী লেজার হল আমাদের ফার্মেসি সফটওয়্যার এর আরেকটি ফিচার যা আপনাকে সরবরাহকারীর সাথে লেনদেন পরিচালনা করতে সাহায্য করে। আপনি চাইলেই সরবরাহকারীর ক্রয়, অর্থপ্রদান রেকর্ড এবং ব্যালেন্স দেখতে পারবেন। প্রতিটি সরবরাহকারীর জন্য রিপোর্ট তৈরি করতে পারবেন। এটি ফার্মেসির অর্থনৈতিক কার্যক্রমের স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করে।

দৈনিক ক্রয়-বিক্রয় ও খরচাদি ব্যবস্থাপনা

POS (Point Of Sales) is a module of the ASTGD Pharmacy Software that helps you manage your retail pharmacy sales and transactions. You can use this module to scan barcodes, process payments, print receipts, apply discounts, and generate sales reports. POS window provides an easy keyboard navigation system.

পয়েন্ট অফ সেলস
ইনভেয়স/চালান তৈরি
ক্রয় অর্ডার তৈরি
গ্রাহক কর্তৃক ঔষধ ফেরত
ঔষধ সরবরাহকারীকে ঔষধ ফেরত
নগদ রসিদ
ঔষধ সরবরাহকারী পেমেন্ট

পয়েন্ট অফ সেলস

পয়েন্ট অফ সেলস হল ফার্মেসি সফটওয়্যার এর একটি অন্যতম প্রধান ফিচার যা আপনাকে খুচরা ঔষধ বিক্রয় এবং লেনদেন পরিচালনা করতে সাহায্য করে। ইনভয়েস তৈরী,ইনভয়েস প্রিন্ট, ডিসকাউন্ট প্রয়োগ এবং সেল রিপোর্ট তৈরি করতে পারবেন। কীবোর্ড দিয়ে খুব সহজেই এই কাজ গুলো করা যায়। এছাড়া আপনি বার কোড স্ক্যানার ব্যবহার করেও দ্রুত সেল করতে পারবেন।

অ্যাকাউন্টিং

Gain complete visibility into your pharmacy's financial health with comprehensive accounting tools and detailed reports. Track sales, expenses, supplier payments, and more in one place.

c
ক্যাশ লেজার
নগদ টাকা হস্তান্তর
দৈনিক হিসাব ব্যবস্থাপনা
ব্যয় ব্যবস্থাপনা

ব্যাংক লেজার

আমাদের ফার্মেসি সফটওয়্যার এর ব্যাঙ্ক লেজার নামে একটি ফাংশন রয়েছে যা আপনার ব্যাঙ্ক লেনদেনেরগুলোর বিস্তারিত তথ্য দিতে ও পরিচালনা করতে সাহায্য করে। আপনার যোগ করা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি একের পর এক তালিকাভুক্ত করা হবে। সেগুলোর সুনির্দিষ্ট তথ্য যেমন অ্যাকাউন্ট নম্বর, ব্যাঙ্কের নাম, ব্যালেন্স, ইত্যাদি এড করতে পারবেন। টাকা জমা এবং উত্তোলন রেকর্ড করার পাশাপাশি ঐ লেজার দিয়ে কাকে কখন কি লেনদেন করলেন তা আপনার প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারবেন এবং প্রিন্টেড রিপোর্ট কাউকে হার্ড কপি অথবা সফটকপি ইমেইল করতে পারবেন। এটি ফার্মেসির আর্থিক অবস্থার উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে এবং সঠিক হিসাব-নিকাশ নিশ্চিত করতে সাহায্য করে।

রিপোর্টিং

Manage prescriptions efficiently with our digital prescription system. Record patient prescriptions, track medication history, and process refills quickly and accurately.

বর্তমান স্টক রিপোর্ট
গ্রাহক লেজার রিপোর্ট
ঔষধ সরবরাহকারী লেজার রিপোর্ট
চালান রিপোর্ট
নগদ হস্তান্তর রিপোর্ট
প্রতিদিনের ব্যবসার রিপোর্ট
ব্যালেন্স শীট
দিনের সমাপনী প্রতিবেদন
দৈনিক ব্যয়ের রিপোর্ট
পূর্বের যে কোনো দিনের স্টক রিপোর্ট
মাসিক বিবৃতি রিপোর্ট

বর্তমান স্টক রিপোর্ট

এই রিপোর্ট এর মাধ্যমে বর্তমানে কোন ঔষধ স্টকে কি পরিমাণ রয়েছে তা সম্পর্কিত তথ্য জানা যাবে। আমাদের ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার এক-ক্লিকে বর্তমান স্টক রিপোর্ট জেনারেট করে থাকে । আপনি টোটাল ইন, টোটাল আউট, টোটাল রিটার্ন এবং কারেন্ট স্টক অ্যামাউন্ট রিপোর্ট সহ সমস্ত তথ্য দেখতে পাবেন। রিপোর্টটি docx, pdf, Xlsx এবং অন্যান্য জনপ্রিয় ফরম্যাটে এক্সপোর্ট করতে পারবেন। আপনি ডিফল্ট সিস্টেম প্রিন্টার ব্যবহার করেও প্রিন্ট করতে পারবেন।

ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার-এর স্মার্ট ফিচারসমূহ

এক প্ল্যাটফর্মে ক্লাউড, অফলাইন সাপোর্ট, রিপোর্টিং ও এক্সপায়ারি কন্ট্রোলসহ ফার্মেসির সব সমাধান।

যেকোনো প্রিন্টারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ

আপনার বিদ্যমান হার্ডওয়্যারেই কাজ করবে — অতিরিক্ত বিনিয়োগের প্রয়োজন নেই। আমাদের সফটওয়্যার বাংলাদেশের সব স্ট্যান্ডার্ড প্রিন্টারের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করে।

অনলাইন ও অফলাইন উভয় মোডে কাজ করে

ইন্টারনেট না থাকলেও বিক্রয় ও ব্যবস্থাপনা বন্ধ হবে না। সংযোগ ফিরে আসলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সমস্ত ডেটা সিঙ্ক করে, ফলে কোনো তথ্য হারানোর ঝুঁকি নেই।

ক্লাউড ডাটাবেস স্টোরেজ

আপনার সকল ডেটা নিরাপদে সংরক্ষিত থাকবে। যেকোনো স্থান থেকে সহজে এক্সেস করুন— হার্ডওয়্যার নষ্ট হলেও তথ্য হারাবে না। সব ডেটা এনক্রিপ্টেড ও নিয়মিত ব্যাকআপ করা হয়।

আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজযোগ্য

আপনার ব্যবসার ধরন অনুযায়ী সফটওয়্যারটি সম্পূর্ণ কাস্টমাইজ করুন। রিপোর্ট, ফিল্ড ও ওয়ার্কফ্লো আপনার সুবিধামতো পরিবর্তন করে নিন।

সম্পূর্ণ মেয়াদ নিয়ন্ত্রণ ব্যবস্থা

ঔষধের মেয়াদ সম্পর্কে সম্পূর্ণ দৃশ্যমানতা ও নিয়ন্ত্রণ রাখুন। মেয়াদোত্তীর্ণ ঔষধের অপচয় রোধ করে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ ফার্মেসি পরিচালনা নিশ্চিত করুন।

বিস্তারিত রিপোর্টিং সিস্টেম

দৈনিক বিক্রয় থেকে বাৎসরিক রিপোর্ট— সব তথ্য এক ক্লিকে। আমাদের শক্তিশালী রিপোর্টিং ইঞ্জিন আপনাকে ব্যবসার বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।

ফার্মা ম্যানেজ

আজই আপনার ফ্রি ডেমো বুক করুন!

সর্বোত্তম ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যারের সকল ফিচার এক নজরে জানুন।

যোগাযোগ করুন
  • ফ্রি ট্রায়াল
  • ফ্রি সেটআপ
  • ফ্রি ট্রেনিং
  • কোনো লুকানো চার্জ নেই
Pharmacy Software
Expert Support Online offline support

বিশ্বস্ত সাপোর্ট, প্রফেশনাল সার্ভিস ও চলমান ট্রেনিং

আপনার ফার্মেসি ব্যবসাকে নিরবচ্ছিন্ন রাখতে আমাদের বিশেষজ্ঞ দল সর্বদা প্রস্তুত। প্রাথমিক সেটআপের প্রথম দিন থেকে শুরু করে নিয়মিত আপডেট—সব ধরনের টেকনিক্যাল ও অপারেশনাল সহায়তায় আমরা আছি আপনার পাশে।

যোগাযোগ করুন
Support icon
নির্ভরযোগ্য সাপোর্ট

আপনার ব্যবসার প্রতিটি মুহূর্ত মূল্যবান। আমাদের ডেডিকেটেড সাপোর্ট টিম শুধুমাত্র সফটওয়্যার ইস্যু সমাধান নয়, বরং আপনার ব্যবসার ব্যবসায়িক জটিলতাগুলো গভীরভাবে বুঝে দ্রুত ও কার্যকর সমাধান প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো সমস্যায় আমরা আছি আপনার পাশে।

Service icon
দ্রুত ও কার্যকর ইমপ্লিমেন্টেশন

সফটওয়্যার চালু করার সময় যেন আপনার ব্যবসায় কোনো ব্যাঘাত না ঘটে, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আমাদের বিশেষজ্ঞ দল রিমোট সেটআপ কিংবা প্রয়োজনে আপনার দোকানে সশরীরে উপস্থিত হয়ে পুরো সিস্টেমটি চালু করে দেয়। প্রথম দিন থেকেই যেন আপনার অপারেশন নিরবচ্ছিন্ন থাকে, আমরা সেই নিশ্চয়তা প্রদান করি।

Training icon
দক্ষ প্রশিক্ষণ

দক্ষ কর্মীবাহিনীই ব্যবসার সাফল্যের চাবিকাঠি। আমরা আপনার কর্মীদের সফটওয়্যারটি ব্যবহারে দক্ষ করে তুলতে ধাপে ধাপে নির্দেশিকা, সহজ টিউটোরিয়াল এবং লাইভ ট্রেনিং সেশন পরিচালনা করি। এর মাধ্যমে আপনার টিম খুব দ্রুত সফটওয়্যারের সকল ফিচার আয়ত্ত করতে পারবে এবং ব্যবসায়িক আউটপুট সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে।

মতামত

গ্রাহকদের মূল্যবান মতামত

আমরা ফার্মেসির জন্য নির্ভরযোগ্য সফটওয়্যার খুঁজছিলাম। ASTGD Pharmacy Management Software ব্যবহার করা সহজ, আর তাদের সাপোর্টও দ্রুত ও মানসম্মত। বিশেষ করে রিপোর্টিং সিস্টেম আমাদের ব্যবসার সিদ্ধান্ত নিতে অনেক সাহায্য করেছে।

বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতাল
বারিন্দ ফার্মেসি
০১৭১৭-৪৯৭০৬৪
ছোট বনগ্রাম, চন্দ্রিমা, রাজশাহী

পূর্বে আমরা ম্যানুয়ালি হিসাব রাখতাম, ঝামেলাও ছিলো বেশি। এখন ASTGD সফটওয়্যার দিয়ে বিক্রয়, স্টক আর রিপোর্ট সবকিছুই ডিজিটালভাবে সহজে ম্যানেজ করা যায়। সত্যিই দারুণ একটা সমাধান!

গোলাম মোর্শেদ
মোর্শেদ ফার্মেসি
০১৭৩৫-১২৩৯৩৫
লক্ষ্মীপুর, মডেল মার্কেট, রাজশাহী

স্টক শেষ হওয়া বা ঔষধের মেয়াদ উত্তীর্ণ হওয়ার চিন্তা এখন আর নেই। ASTGD সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে নোটিফিকেশন দেয়, ফলে সময়মতো পদক্ষেপ নেওয়া সহজ হয়। এতে ব্যবসা আরও দক্ষ ও পেশাদারভাবে পরিচালনা করা যাচ্ছে।

আলতাফ হোসেন
সিটি ফার্মেসি
০১৭০৯-৩৬৭২০৯
বড় মসজিদ, জিরো পয়েন্ট, রাজশাহী

ASTGD Pharmacy Management Software আমাদের ছোট ফার্মেসিকে সত্যিই বদলে দিয়েছে। এখন এক ক্লিকেই দৈনিক বিক্রয়, গ্রাহকের তথ্য আর ইনভেন্টরির পূর্ণ হিসাব দেখা যায়। এর সহজ ব্যবহার আর নির্ভরযোগ্যতা আমাকে আন্তরিকভাবে এই সফটওয়্যারটি সুপারিশ করতে বাধ্য করেছে।

মোঃ তাহসিনুর রহমান সানি
এমএস ফার্মা
০১৭১১-৪৩৩৩০০
কাদিরগঞ্জ, বোয়ালিয়া, জিপিও, রাজশাহী

আগে সব তথ্য আর হিসাব রাখতে হতো হাতে—সময় লাগত অনেক, ঝামেলাও ছিলো বেশি। এখন ASTGD Pharmacy Management Software দিয়ে বিক্রয়, স্টক আর রিপোর্ট সবকিছুই ডিজিটালভাবে ম্যানেজ করা যায়। এতে কাজের গতি বেড়েছে, আর ব্যবস্থাপনা হয়েছে অনেক বেশি দক্ষ।

মোঃ রজব আলী
মৌমিতা ফার্মেসি
০১৭৭১-৭৬৫৬২৩
লক্ষ্মীপুর, রাজশাহী

ASTGD Pharmacy Management Software ব্যবহার করার পর সবকিছু এখন ডিজিটালভাবে সহজে ম্যানেজ করা যায়। বিক্রয় থেকে শুরু করে রিপোর্ট—সবই এক ক্লিকে পাওয়া যায়। সত্যিই নির্ভরযোগ্য একটি সমাধান।

মোঃ ফয়সাল শেখ
এহান মেডিসিন কর্নার
০১৭০১-০২১৫৯৪
উপশহর, রাজশাহী

স্টক ম্যানেজমেন্ট আর রিপোর্টিং নিয়ে আগে অনেক ঝামেলা ছিল। ASTGD সফটওয়্যার আমাদের কাজকে দ্রুত, সহজ এবং পেশাদার করেছে। এখন ব্যবসা পরিচালনা অনেক বেশি দক্ষ হয়েছে।

মোঃ জয়নাল আবেদীন
মেসার্স সামিন ড্রাগ হাউস
০১৯৭৯-৮৩৩৩২১
ফেমাস মার্কেট, দক্ষিণ সুরমা, সিলেট
Best Feature
FAQ

ফার্মেসী ম্যানেজমেন্ট সফটওয়্যার সম্পর্কিত প্রশ্ন উওর

ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার কী এবং এটি কীভাবে কাজ করে?

ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার হলো এমন একটি ডিজিটাল সিস্টেম যা ঔষধের স্টক, বিক্রয়, হিসাব-নিকাশ এবং গ্রাহকের তথ্য একসাথে পরিচালনা করে। এটি প্রতিটি ঔষধ বিক্রি বা ক্রয়ের সময় স্বয়ংক্রিয়ভাবে স্টক আপডেট করে, রিপোর্ট তৈরি করে এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ সম্পর্কে আগেভাগে সতর্ক করে দেয়—ফলে খাতা-কলমের ঝামেলা ছাড়াই পুরো ব্যবসা এক জায়গা থেকে নিয়ন্ত্রণ করা যায়।

বাংলাদেশে ফার্মেসি সফটওয়্যারের দাম কত?

বাংলাদেশে ফার্মেসি সফটওয়্যারের দাম ফিচার ও ব্যবহারের ধরন অনুযায়ী কয়েক হাজার টাকা থেকে শুরু হয়ে বার্ষিক বা এককালীন লাইসেন্স পর্যন্ত হতে পারে। ফ্রি বা খুব সস্তা সফটওয়্যারে সাধারণত সীমিত ফিচার ও সাপোর্ট থাকে, তাই দাম দেখার পাশাপাশি মেডিসিন ডাটাবেজ, আপডেট ও সাপোর্টের মান যাচাই করাই বুদ্ধিমানের কাজ।

হাতে বা এক্সেলে হিসাব রাখার বদলে ফার্মেসি সফটওয়্যার কেন প্রয়োজন?

হাতে হিসাব রাখলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ বা স্টক-আউট সহজে চোখ এড়িয়ে যায়। ফার্মেসি সফটওয়্যার প্রতিটি লেনদেন স্বয়ংক্রিয়ভাবে হিসাব করে, স্টক কমে গেলে সতর্ক করে এবং সেকেন্ডেই বিক্রয় ও লাভ-ক্ষতির রিপোর্ট দেখিয়ে দেয়।

বাংলাদেশে সেরা ফার্মেসি সফটওয়্যার বাছাই করার সময় কী কী বিষয় খেয়াল রাখা উচিত?

সফটওয়্যার বাছাইয়ের সময় দেখে নিন এতে বাংলাদেশের ঔষধের ডাটাবেজ আছে কি না, অফলাইনে কাজ করে কি না, ভ্যাট হিসাব স্বয়ংক্রিয় কি না এবং বাংলায় সাপোর্ট পাওয়া যায় কি না। পাশাপাশি এটি একটি দোকানের জন্য উপযোগী নাকি একাধিক শাখা বা হাসপাতাল-পর্যায়ের ব্যবহারের জন্যও উপযুক্ত, সেটাও যাচাই করা জরুরি।

ছোট একটি ফার্মেসি বা একক দোকানের জন্যও কি এই সফটওয়্যার উপযোগী, নাকি শুধু বড় হাসপাতাল বা চেইন ফার্মেসির জন্য?

হ্যাঁ, ছোট একক দোকান থেকে শুরু করে হাসপাতাল-সংশ্লিষ্ট বড় ফার্মেসি পর্যন্ত—উভয়ের জন্যই এই সফটওয়্যার ব্যবহার করা যায়। ছোট ফার্মেসির জন্য বেসিক প্ল্যানে সাধারণ ইনভেন্টরি ও বিক্রয় সুবিধা থাকে, আর প্রতিষ্ঠান পর্যায়ের জন্য থাকে এন্টারপ্রাইজ-গ্রেড (ERP) সুবিধা—একাধিক শাখা নিয়ন্ত্রণ, ইউজার-ভিত্তিক অ্যাক্সেস ও বিস্তারিত রিপোর্টিং সহ।

এই সফটওয়্যার কি স্বয়ংক্রিয়ভাবে ভ্যাট ও ট্যাক্স হিসাব করতে পারে?

হ্যাঁ, প্রতিটি বিক্রয়ের সময় সফটওয়্যারটি স্থানীয় নিয়ম অনুযায়ী ভ্যাট স্বয়ংক্রিয়ভাবে হিসাব করে ইনভয়েসে যুক্ত করে দেয়। ফলে আলাদাভাবে ক্যালকুলেটর দিয়ে হিসাব করার প্রয়োজন হয় না এবং মাস শেষে ভ্যাট রিপোর্টও সহজে তৈরি করা যায়।

পস (POS) সিস্টেমে বিক্রয় ও বিল করা কীভাবে কাজ করে, বারকোড স্ক্যানার ব্যবহার করা যাবে কি?

POS সিস্টেমে ঔষধ সিলেক্ট করে বা বারকোড স্ক্যান করে সেকেন্ডেই বিল তৈরি করা যায়, এবং স্টক থেকে সেই পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে কমে যায়। বেশিরভাগ সাধারণ বারকোড স্ক্যানার সরাসরি সংযুক্ত করে ব্যবহার করা যায়, ফলে দ্রুত ও ভুলবিহীন বিলিং সম্ভব হয়।

আমার ফার্মেসির ডেটা কি নিরাপদ থাকে, আর বিভিন্ন কর্মীর জন্য কি আলাদা অ্যাক্সেস দেওয়া যায়?

হ্যাঁ, প্রতিটি ইউজারের জন্য আলাদা লগইন ও পাসওয়ার্ড-সুরক্ষিত অ্যাক্সেস দেওয়া যায়, যাতে কর্মীরা শুধু তাদের নির্ধারিত কাজটুকুই করতে পারে। এছাড়া নিয়মিত ডেটা ব্যাকআপ থাকায় হঠাৎ কম্পিউটার নষ্ট হলেও আপনার বিক্রয় ও স্টকের তথ্য হারিয়ে যায় না।

ইন্টারনেট ছাড়া অফলাইনে এই সফটওয়্যার ব্যবহার করা যাবে কি?

হ্যাঁ, বেশিরভাগ ফার্মেসি সফটওয়্যারে অফলাইন মোড থাকে, তাই ইন্টারনেট সংযোগ না থাকলেও বিক্রয় ও স্টকের কাজ চালিয়ে যাওয়া যায়। ইন্টারনেট ফিরে এলে ডেটা স্বয়ংক্রিয়ভাবে সিঙ্ক ও ব্যাকআপ হয়ে যায়, ফলে বিদ্যুৎ বা নেটওয়ার্ক সমস্যায় ব্যবসা বন্ধ থাকে না।

সফটওয়্যারটি সেটআপ করে ব্যবহার শিখতে কত সময় লাগে, আর সাপোর্ট কি বাংলায় পাওয়া যায়?

সাধারণত একদিনের মধ্যেই সেটআপ সম্পন্ন করে ব্যবহার শুরু করা যায়, এবং প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয় যাতে দোকানের স্টাফরাও সহজে শিখে নিতে পারেন। যেকোনো সমস্যায় ফোন বা হোয়াটসঅ্যাপে বাংলায় সরাসরি সাপোর্ট পাওয়া যায়।

WhatsApp
ASTGD Support
Typically replies in a few hours
Hi there! 👋
How can we help you today?